শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
চবিতে ছাত্রলীগ ভেঙ্গে দিল খালেদা জিয়া হলের নাম ফলক। কালের খবর

চবিতে ছাত্রলীগ ভেঙ্গে দিল খালেদা জিয়া হলের নাম ফলক। কালের খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কালের খবর :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবাসিক হলের নাম ফলক ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় ছাত্রলীগ ‘বীর প্রতীক তারামন বিবি’র নামে হলটির নামকরণ করার দাবি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।

মঙ্গলবার বিকাল তিনটায় হল সড়কে খালেদার জিয়ার হলের নাম ফলক নির্দেশিকা মুছে দেয় এবং হলের সম্মুখে স্টিলের দেয়া নাম ফলক ভেঙ্গে ফেলে তারা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অভিযোগ, আদালত কর্তৃক এতিমদের অর্থ আত্মসাৎকারী দণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গি মাতা এবং যার মদদে একুশ আগস্ট গ্রেনেড হামলা সংগঠিত হয়েছিল এমন ব্যক্তির নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত বিদ্যাপিঠে কোন স্থাপনা থাকতে পারে না। এটা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। তাই ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে এই স্থাপনার নাম পরিবর্তনের জন্য জোর দাবি জানান। একই সঙ্গে এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে অবদানকারী বাঙালি জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী জাতির শ্রেষ্ট সন্তান ‘বীর প্রতীক তারা বিবির নামে হলটির নামকরণ করার দাবি জানান।

নাম ফলক ভেঙ্গে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ সভাপতি মো. মনছুর আলম, সহ সভাপতি আবদুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আমীর সোহেল প্রমুখ নেতা-কর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘এভাবে মুখে মুখে বললেই হলের নাম পরিবর্তন হয়ে যায় না। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে। ’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com