শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
পাবনায় সুদের টাকা না পেয়ে পিটিয়ে হত্যা। কালের খবর

পাবনায় সুদের টাকা না পেয়ে পিটিয়ে হত্যা। কালের খবর

মো. নাজমুল হক, পাবনা প্রতিনিধি, কালের খবর : পাবনার সুজানগর উপজেলার পৌর শহরে সুদের টাকা না পেয়ে কাশীনাথ হালদার (৫০) নামে একজন কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (০২ ডিসেম্বর) রাত দশটার দিকে পৌরশহরের ভবানীপুর নন্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাশীনাথ হালদার ভবানীপুর গ্রামের সন্ন্যাসী হালদারের ছেলে।

নিহত কাশীনাথ হালদারের ছেলে মিলন হালদার বলেন, আমার বোন জামাই পতন হালদার আমাদের এলাকার আবুল হাশেম এর কাছ থেকে বেশ কিছুদিন আগে ১৫০০০ টাকা সুদে নেয়। এ সময় আমার বাবা জামিনদার হন।

এরপর আমার বোন জামাই ভারতে বেড়াতে গিয়ে বেশ কিছুদিন হলে সুদের টাকা বেড়ে দ্বিগুণ হয়। এর মধ্যে টাকা পরিশোধের জন্য আমার বাবাকে বারবার চাপ দেয় আবুল হাশেম।

রোববার রাতে আবুল হাশেম ও তার সহযোগী কালাম টাকা চাওয়ার জন্য আমাদের বাড়িতে আসে। এ সময় কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই আমার বাবাকে বেধড়ক মারপিট শুরু করে। মারপিটের এ পর্যায়ে আমার বাবা মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাদি হাসনাইন রকি জানান, কাশীনাথ হালদারকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা যান।

এ ঘটনায় সুজনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com