শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
পাবনায় বিএনপিসহ ৪ জনের মনোনয়ন বাতিল। কালের খবর

পাবনায় বিএনপিসহ ৪ জনের মনোনয়ন বাতিল। কালের খবর

 

মো. নাজমুল হক, পাবনা প্রতিনিধি, কালের খবর : মনোনয়ন যাচাই-বাছাই শেষে পাবনা জেলার মোট ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিল রিটার্নিং কর্মকর্তা।

আজ রোববার (০২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে মোট ৪২ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ওই ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিন।

যাদের মনোনয়ন বাতিল করা হলো। তারা হলেন- পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন খান, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসানুল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী হাসাদুল ইসলাম, পাবনা-৫ আসনে খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী ডা. ইসমাইল হোসেন।

জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী ০৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারবে।

উল্লেখ্য একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পাবনা-১ (সাথিয়া-বেড়া) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ১২ জন।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে ০৮ জন।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনে ০৭ জন।

পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে ০৬ জন।

পাবনা-৫ (পাবনা সদর) আসনে ০৯ জন।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com