বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
টেকনাফে বিতর্কিত এমপি বদির গাড়িতে গুলি-হামলা-ভাঙচুর । কালের খবর

টেকনাফে বিতর্কিত এমপি বদির গাড়িতে গুলি-হামলা-ভাঙচুর । কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, কালের খবর :

ইয়াবা কারবার নিয়ে বিতর্কিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এমপি আবদুর রহমান বদির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ঘটনার পর পরই এমপি বদি দাবি করেছেন তাঁর চলন্ত গাড়িতে তাকে হত্যার উদ্দেশ্য করেই গুলি করা হয়েছে।

তবে তিনি অক্ষত রয়েছেন। হামলার ঘটনায় গাড়িটির পেছনের কাঁচ ভাঙচুর হয়েছে। তিনি হামলাকারী দু’জনকে চিনতে পেরেছেন বলেও জানিয়েছেন। হামলাকারীদের একজন আবদুল্লাহ এবং অপরজন তার (আবদুল্লাহর) শ্যালক বলে তিনি জানিয়েছেন।
অবশ্য এমপি বদি টেকনাফ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কিনা তা স্পষ্ট করে বলেননি। তবে টেকনাফ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ রাতে জানিয়েছেন, তিনি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত নন। যদিওবা ঘটনাস্থলের পার্শ্বেই তার শ্বশুর বাড়ি। দীর্ঘদিনের শত্রুতার জের ধরেই এমপি বদি বিএনপি নেতা আবদুল্লাহর বিরুদ্ধে এ জাতীয় ধারাবাহিক ষড়যন্ত্রমূলক এবং হয়রানিমূলক মামলা দায়ের করে আসছেন বলে তিনি জানান।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় ঘটেছে হামলার এ ঘটনা।

তবে ঘটনার সময় ‘গুলিবর্ষণ’ নিয়ে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। এমপি বদিসহ তাঁর অনুসারীদের দাবি-হামলাকারীদের হাতে বন্দুক দেখা গেছে। ঘটনাস্থলের পার্শ্বে আকাশমণি এবং নাঈমুদ্দিন নামের দুই শিশুও জানিয়েছে- তারাও হামলাকারীর হাতে বন্দুক দেখেছে। তবে অনেকেই বলেছেন, ঘটনাস্থলে ‘গুলিবর্ষণ’র শব্দ শুনা যায়নি।
স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা মওলানা নুর আহমদ আনোয়ারি ঘটনার বিষয় নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। একবার বলেছেন, তিনি হামলার কথা শুনেছেন। তবে গুলিবর্ষণ নিয়ে তিনি সন্দিহান। কিছুক্ষণ পর ইউপি চেয়ারম্যান আবার জানান, এমপি বদির গাড়িতে গুলিবর্ষণ হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এলাকার সাবেক ইউপি মেম্বার সৈয়দ আহমদ ঘটনার ব্যাপারে বলেন- ‘আমরা এমপি বদিকে নিয়ে কানজরপাড়া স্টেশনে নির্বাচনী পথসভা করার জন্য অপেক্ষা করছিলাম। সেখানে মাইক নিয়ে শ্লোগানও চলছিল। স্টেশনের উত্তরে মসজিদের সামনে হামলার ঘটনা ঘটেছে। তবে মাইকের কারণে আমরা গুলির শব্দ শুনতে পাইনি। ’ স্থানীয় আওয়ামী লীগ কর্মী কামালুদ্দিন বলেন, গুলিবর্ষণের ঘটনা নিয়ে সন্দেহ রয়েছে।

হামলার এ ঘটনার সঙ্গে সঙ্গেই এমপি বদির সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলায় গাড়িটির ভাঙচুরের ছবি ছড়িয়ে দেয়। স্থানীয় একজন গোয়েন্দা কর্মী বলেছেন, গুলি হলে কাঁচ ভেদ করে বের হয়ে যাবার কথা কিন্তু তা হয়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। গুলিবর্ষণের ঘটনা নিয়ে তিনি বলেছেন-এটা নিয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে এমপি বদির গাড়িতে হামলার খবরে তার সমর্থকরা টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল বের করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com