রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন গায়েবি মামলায় কারাগারে। কালের খবর

বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন গায়েবি মামলায় কারাগারে। কালের খবর

নরসিংদী ব্যুরো অফিস, কালের খবর :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে নরসিংদী জজ কোর্টের জেলা ও দায়রা জজ মো.আতাবুল্লাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খায়রুল কবির খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিষ্ফোরক আইন ও নাশকতার পরিকল্পনার অভিযোগে নরসিংদী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়। সেখানে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের নাম ছিল না। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন দীর্ঘ তদন্ত শেষে গত ২৫ নভেম্বর ২৭৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে খোকনকেও অভিযুক্ত করা হয়।

বিষয়টি জানতে পেরে দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন খোকন। আদালতের বিচারক মো. আতাবুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগের দিন গতকাল বুধবার সকালে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খায়রুল কবিরের ব্যক্তিগত আইনজীবী আবদুল বাছেত ভূঁঞা বলেন, ‘এটি আসলে একটি গায়েবি মামলা। গত ৮ তারিখে নরসিংদীতে এমন কোনো কিছু হয়নি। তারপরও পুলিশ বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেখানে খায়রুল কবির খোকন এজাহারনামীয় আসামি ছিলেন না। কিন্তু তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে গত ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল কবির খোকনসহ ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেন। ‘

আবদুল বাছেত ভূঁঞা আরো বলেন, ‘এ ঘটনায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন খোকন। কিন্তু আদালত তাঁকে কারগারে পাঠানোর নির্দেশ দেন। যেহেতু সামনের নির্বাচনে তিনি একজন প্রার্থী সেহেতু আমরা প্রয়োজনে উচ্চ আদালতের সহযোগিতা চাইব। ‘

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com