বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চীন বাংলাদেশিদের ‘অন-অ্যারাইভাল’ ভিসা দিবে। কালের খবর

চীন বাংলাদেশিদের ‘অন-অ্যারাইভাল’ ভিসা দিবে। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে ‘পোর্ট-ভিসা ব্যবস্থা’ তথা ‘অন-অ্যারাইভাল ভিসা’ দেয়ার ব্যবস্থা চালু করেছে চীন সরকার। বিমাবন্দরে নামার পর দেয়া এই বিশেষ ভিসা ব্যবস্থায় চীন গমনকারীরা এক মাস সেখানে অবস্থান করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার দেশটির পোর্ট-ভিসা ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
বিবৃতিতে চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই- এর বরাত দিয়ে জানানো হয়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে ‘পোর্ট-ভিসা ব্যবস্থা’ তথা ‘অন-অ্যারাইভাল ভিসা’ দেয়ার ব্যবস্থা চালু করেছে চীন সরকার। চীনের বহিরাগমন ও প্রবেশে প্রশাসন আইন অনুযায়ী এ ব্যবস্থা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিকদের জন্য করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, চীনে ভ্রমণের জন্য সেদেশের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে। বাণিজ্যিক কাজ, প্রকল্পের মেরামত বা অন্য কোনো জরুরি কাজের জন্য কোনো চীনা পক্ষ থেকে আমন্ত্রণ পেতে হবে।

এর আগে গত ২৬ অক্টোবর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সভাকক্ষে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের ‘অন-অ্যারাইভাল’ ভিসা সম্পর্কে আশ্বাস দিয়েছিলেন চীনের জননিরাপত্তা বিষয়কমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেঝি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com