বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
ছাত্রলীগ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মির্জা ফখরুল ইসলামকে। কালের খবর

ছাত্রলীগ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মির্জা ফখরুল ইসলামকে। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। অন্যথায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছে ছাত্র সংগঠনটি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এমনটি জানিয়েছে ছাত্রলীগ।

এছাড়া বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করারও ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ নেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল শেষে ছাত্রলীগের নেতারা এই আল্টিমেটাম দেন।

ঢাবির মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ-মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে মিছিল শেষ হয়। সেখানে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, বিএনপি-জামায়াত দেশের সম্পদ বিনষ্ট করেছে। তারা চায় ক্ষমতা, বাংলাদেশের মানুষের ভালোমন্দ চায় না। তাদের লক্ষ্য শুধু ক্ষমতা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপি-জামায়াতের ক্যাডাররা তত উচ্ছৃঙ্খল হচ্ছে।

তাদের ব্যাপারে ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রয়োজনে আমাদের জীবন বাজি রাখতে হবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, হামলাকারীরা ছাত্রদল ও বিএনপির ক্যাডার। অথচ মির্জা ফখরুল তাদের ছাত্রলীগের হেলমেট-বাহিনী বলে মিথ্যাচার করেছেন। আমরা বিএনপি নেতাদের এ ধরনের মিথ্যাচার ও অপসংস্কৃতির নিন্দা জানাই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। মির্জা ফখরুলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার বক্তব্য মিথ্যা বলে স্বীকার করে ক্ষমা চাইতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com