বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নরসিংদীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জলসহ গ্রেপ্তার ১৫। কালের খবর

নরসিংদীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জলসহ গ্রেপ্তার ১৫। কালের খবর

নরসিংদী ব্যুরো অফিস, কালের খবর  :

নরসিংদীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার পর শহরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও নাশকতার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি খায়রুল কবির খোকন তীব্র নিন্দা প্রকাশ করেন।
পুলিশ ও জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার জেলা বিএনপির কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আলোচনা সভা করে জেলা বিএনপি। সেখান থেকে অনুষ্ঠান শেষ করে নরসিংদী বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন মোল্লাসহ ১৫-২০ নেতাকর্মী শিবপুরে ফিরছিলেন। এরই মধ্যে বিএনপির কার্যালয়ের সামনেই নরসিংদী সদর মডেল থানা পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে ১৫ জনকে গ্রেপ্তার করে।

খায়রুল কবির খোকন বলেন, ‘নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যাক্তি। তিনি শারীরিকভাবে অসুস্থ। বিনা কারণে কোনো মামলা ছাড়াই তাকে আটক করা হয়েছে। মামলা হামলা করে সুস্থ রাজনৈতিক চর্চা হয় না। এটা কোনো গণতান্ত্রিক পন্থা নয়।

বর্তমান সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপির নেতাকর্মীদের মামলা হামলার মাধ্যমে ধাবিয়ে রাখতে চায়। আসলে বর্তমান সরকার গণতন্ত্রের লেবাস নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান কালের খবরকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় নাশকতা ও নির্বাচন বানচালের পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অন্য থানায় মামলা আছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com