রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
রংপুরে বাস খাদে পড়ে নিহত ২ আহত ৩০। কালের খবর

রংপুরে বাস খাদে পড়ে নিহত ২ আহত ৩০। কালের খবর

পীরগঞ্জ রংপুর থেকে মোঃ সাইদুল ইসলাম (সবুজ), কালের খবর   :
রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।
মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার খেজমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান তাদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- খয়বর আলী ও সুকুমার রায়। তারা দুইজনই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা ডিয়ার এন্টারপ্রাইজকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহন ওভারটেক করার চেষ্টা করে। এসময় ডিয়ার এন্টারপ্রাইজকে সজোরে ধাক্কা দিয়ে ইউনাইটেড পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এদুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-গোলাপ (৫৫), তোবা (৩), জান্নাতি (১২), আয়নাল (৩৫), শফিকুল (৩৫), হাসান (৩৫), অজ্ঞাত (৪০), সাধনা রানী (২৫), আব্দুর রশিদ (২৭), আনিসুল (১০), মরিয়ম (৪৫), উম্মে সালমা (১৪), ফৌজিয়া (৫৫), জলব উদ্দিন (৩৫), ফজর আলী (৩৫), সিরাজুল ইসলাম (২২), নজরুল ইসলাম (৪০) এবং লিপি বেগম (২৫)। নিহত ও আহতদের প্রায় সকলেই দিনমজুর।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com