বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
একমাত্র ছাত্র সমাজই পারে সবকিছু পরিবর্তন করতে : শামীম ওসমান। কালের খবর

একমাত্র ছাত্র সমাজই পারে সবকিছু পরিবর্তন করতে : শামীম ওসমান। কালের খবর

 রওশন আরা ডিগ্রি কলেজ থেকে সুমাইয়া জান্নাত, কালের খবর :  

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান , ছাত্রদের উদ্দেশ্যে বলেন, একমাত্র ছাত্র সমাজই পারে সবকিছু পরিবর্তন করতে, কিছুদিন আগে তোমরা তা করে দেখিয়েছ। তোমাদের উপর ভর করেই বাংলাদেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যাবে। মাদকের আগ্রাসন থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহবান জানিয়ে শামীম ওসমান বলেন, মাদক যে বিক্রি করে সে যতবড় প্রভাবশালী এবং যে রাজনৈতিক দলেরই হোকনা কে তাকে ছাড় দেয়া হবে না। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা জানতে চান।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে নাাসিক ৩নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় রওশন আরা ডিগ্রি কলেজের নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মো.মজিবুর রহমান।

এ সময় শামীম ওসমান আরো বলেন, যে রাষ্ট্রে একজন সাবেক প্রধানমন্ত্রী একজন বিরোধী দলীয় নেত্রীকে মারার জন্য বিশ বার হামলা করেছে, শেষে গ্রেনেড হামলা করা হয়। সেই দেশে আবার ওই দল রাজনীতিও করতে চায়, আমার লজ্জা লাগে। নিজেকে রাজনীতিবিদ বলতে আমার লজ্জা লাগে ।

শামীম ওসমান আরো বলেন, শেখ হাসিনা ৩১ বছর বয়সে দেশের হাল ধরেছেন। তাকে মারার জন্য বিশ বার চেষ্টা করা হয়েছে। কে করেছে? খালেদা জিয়া এবং তার দল। ২১ শে আগষ্টের গ্রেনেড হামলা মামলার রায়ে তা প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল।

অনুষ্ঠানে রওশন আরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা রওশন আরা বেগম, শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ইয়াসিন মিয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, সাবেক সিদ্ধিরগঞ্জ পৌর প্রশাসক আব্দুল মতিন প্রধান, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com