বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কওমি মাদ্রাসার সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান দিয়ে বিল পাস। কালের খবর

কওমি মাদ্রাসার সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান দিয়ে বিল পাস। কালের খবর

কালের খবর জ্যেষ্ঠ প্রতিবেদক : কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও ঐ

আরবি) সমমান দিয়ে বিল পাস করেছে সংসদ। বুধবার জাতীয় সংসদের বৈঠকে বিলটি পাস হয়।

‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদান বিল-২০১৮ পাস করার প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিলে দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদানের জন্য ‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ’ নামে দেশে বিদ্যমান ছয়টি কওমি মাদ্রাসার বোর্ডের ওপর একটি সুপিরিয়র বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।

ছয়টি কওমি মাদ্রাসার বোর্ডের সভাপতি ও মহাসচিবসহ সরকার মনোনীত সদস্যরা এই বোর্ডের সদস্য হবেন। এই বোর্ডের অধীনে কওমি মাদ্রাসাসমূহের তাকমিলের বোর্ডকে সিলেবাস প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নের ক্ষমতা প্রদান করা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণসম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান আইন ২০১৮ বিল আকাওেরে সংসদে উপস্থাপন করা হলো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com