মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
শার্শায় মিথ্যা নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের ৯ নেতা আটক। কালের খবর

শার্শায় মিথ্যা নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের ৯ নেতা আটক। কালের খবর

 

বেনাপোল প্রতিনিধি, কালের খবর : যশোরের সীমান্তবর্তী শার্শা থানা পুলিশ আবারো ৩৯ জনকে আসামি করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মামলা দিয়েছে। পুলিশ এ সময় ৬টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ১৩টি লাঠি সহ ৯ জনকে আটক করে।

পুলিশ বাদী হয়ে রোববার রাতে শার্শা থানায় একটি বিষ্ফোরক আইনে নাশকতা মামলা দায়ের করেছে। আটককৃত আদালতের মাধ্যমে আজ সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটক আসামিরা হলেন, আবুল হোসেনের ছেলে আলা উদ্দিন ওরফে আলাল((৪০), গোলাম নবীর ছেলে সিরাজুল ইসলাম(৫২),শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের নূরুল হক মোড়লের ছেলে আজগার আলী(৪৩), আব্দুল অহেদ এর ছেলে নিপন হোসেন(২৯), বাগআঁচড়া গ্রামের মৃত রুপচাঁদ বিশ্বাসের ছেলে আলমগীর কবীর((৪৫) ও তার ছোট ভাই মতিয়ার রহমান মতি((৪০) ও যাদবপুর গ্রামের শাšিতপুর পাড়ার আবু হানিফের ছেলে মেহেদী হাসান জনি ((৩২), রামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে বাকী বিল্লাহ((৩৮),রাড়িপুকুর গ্রামের নবীছদ্দিনের ছেলে র¯তম আলী(৪০)
শার্শা থানা পুলিশ জানায়, আটক আজগরের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে আসামিরা মিটিং করছিল এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয় ।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৬টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ২০টি রেল লাইনের পাথর ও ১৩টি লাঠি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে আটক আসামিদের স্বজনেরা জানান, রবিবার রাত আড়াইটার দিকে শার্শা থানার পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি করে তাদের আটক করেছে। তারা আরও জানান, আটক আসামিদের নামে কোন মামলা নেই। তাদের অপরাধ তারা বিএনপি করে।
আটক একজন আসামির স্ত্রী জানান, ঘরের গেট ও দরজা ভেঙে তার স্বামীকে আটক করেছে পুলিশ। তিনি জানান, তার স্বামী কিছুদিন আগে বিদেশ (মালয়েশিয়া) থেকে বাড়ি এসেছে। বিষয়টি তদšত করে প্রকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান ভুক্তভুগী মহল।

এদিকে শনিবার রাতে শার্শা পুলিশ সোহানুর রহমার নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে। শার্শা পুলিশ শাওনকে অস্ত্র আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করে। আটক শাওনের স্বজনেরা জানান, অন্যায় ভাবে বাড়ি থেকে ধরে তাকে অস্ত্র আইনে মামলা দিয়েছে। তারা জানান, শাওন একজন ছাত্র । সে এখনও লেখাপড়া করে। তার নামে কোন মামলা বা এলাকায় কোন অভিযোগ নেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com