শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব : ড. মোশাররফ। কালের খবর

মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব : ড. মোশাররফ। কালের খবর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি আদায় করে মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব-ইনশাল্লাহ’।

আজ সোমবার কুমিল্লার দাউদকান্দি সদরের দোনারচর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হানের বিদেহী আত্মার শান্ত্মি কামনায় এ শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার বিএনপিকে ছাড়া আবারো ৫ জানুয়ারি স্টাইলে নির্বাচনী নাটক মঞ্চস্থ করে ক্ষমতা দীর্ঘায়িত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্জন কারাগারে অন্তরীণ করে রাখা, সেই ষড়যন্ত্রেরই অংশ। সরকার আইনি মারপ্যাচে ফেলে বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না। তাঁর সুচিকিৎসা করা হচ্ছে না। তাঁর প্রতি অত্যন্ত অমানবিক আচরণ করছে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সরকার গায়ের জোরে জনগণের যৌক্তিক দাবি মানছে না, গড়িমাসি করছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, শীঘ্রই আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থার দাবি আদায় করে মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব।

ড. মোশাররফ বলেন, বর্তমান সরকার যে একটি স্বৈরশাসক, তা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। এই স্বৈরশাসক দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধংস করেছে। অর্থনীতি এখন স্থবির। বৈদেশিক বিনিয়োগ নেই। কর্মসংস্থান নেই। আইনের শাসন নেই। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের নির্দেশ সরকারী কর্মকর্তারা শুনছে না। সড়কে চরম বিশৃঙ্খল অবস্থার কারণে দেশের মানুষ ভীত। সর্বত্রে এক জগাখিচুড়ী অবস্থা বিরাজমান। জনগণ এই দু:সহ ত্রাহি অবস্থা থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবি আদায়ের আন্দোলনে অংশ নিতে এখনই প্রস্তুতি নেবার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিএনপি নেতা এনামুল হক সরকারের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিয়াজী, রমিজ উদ্দিন লনী, আজহারুল হক শাহীন, নুর মো. সেলিম সরকার, নুরুল আমীন সরকার, আরিফ মাহামুদ, কাউসার আলম সরকার, খন্দকার বিল্লাল হোসেন (সুমন কমিশনার),আব্দুল মতিন, ভিপি শাহাবুদ্দিন ভূইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, বাবুল মোল্লা, শাহ আলম সরকার, শরীফ চৌধুরী, কমিশনার মোস্তাক, মাওলানা আব্দুল লতিফ, মোশাররফ হোসেন হাজারী, জিএস কামরুজ্জামান ফকির, আল-আমিন সরকার, আব্দুল বাসেদ, আসাদুজ্জামান লিমন, ফরিদা ইয়াসমীন ডলি ও আইরীন সরকার প্রমূখ।

শোকসভা শেষে ড. মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ড. মোশাররফ ৫ লাখ টাকার একটি চেক নিহত রায়হানের মা রেহেনা বেগমের’ হাতে প্রদান করেন। ৫ লাখ টাকার চেক হাতে পেয়ে আবেগাপস্নুত হয়ে পড়েন রেহেনা বেগম। এ ছাড়াও ওই সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে তিনি আর্থিক সহায়তা করেন।

পরে ড. মোশাররফ সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত দৈনিক আমাদের সময়ের সাংবাদিক মোহাম্মদ আলী শাহীন ও ছেলে মসিহ আলী নাফেকে দেখতে তার দাউদকান্দির বাসভবনে যান। এই সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com