শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
দিনাজপুরে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। কালের খবর

দিনাজপুরে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। কালের খবর

দিনাজপুর প্রতিনিধি, কালের খবর : দিনাজপুর শহর এবং বেশ কিছু উপজেলায় হাতি দিয়ে চাঁদাবাজি চলছে। শহরের বিভিন্ন দোকানো হাতি নিয়ে ভয় দেখিয়ে প্রতিটি দোকান থেকে ১০/২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। দোকানের সামনে গিয়ে হাতির মালিক হাতিকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা হাতিয়ে নিচ্ছেন। হাতিকে দেখে দোকানদার ভয়ে টাকা দিতে বাধ্য হয়।

বেশ কিছু উপজেলায়ও দেখা যায় এমন দৃশ্য। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন কয়েক হাজার টাকা হাতি দিয়ে হাতিয়ে নিচ্ছেন হাতির মাহুত। হাতির শুঁড় দোকানের সামনে বাড়িয়ে দিলে দোকানদার ভয়ে দোকান থেকে ১০/২০ টাকার নোট বের করে দিতে বাধ্য হন। হাতি দিয়ে এ চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দিনাজপুর থেকে রানীরবন্দ হয়ে খানসামা সড়কে রাস্তার মধ্যে চলন্ত মোটরসাইকেল, অটো ভ্যান কিংবা বড় বড় যানবাহন থামিয়েও টাকা নিতে দেখা যায়। হাতি দিয়ে এসব চাঁদাবাজি বন্ধ হোক এটাই দাবি ভুক্তভোগীদের।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com