শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর
বাউফলে ২৮ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। কালের খবর

বাউফলে ২৮ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। কালের খবর

বাউফল প্রতিনিধি,  কালের খবর  : বাউফলের কালাইয়া বন্দরের মহাজন পট্টি এলাকায় আজ রোববার উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের দিনভর অভিযানে ২৮ কোটি ৭ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। এর মধ্যে ২৮ কোটি টাকা মূল্যের ৮০ লাখ মিটার কারেন্ট জাল ও ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬০ বস্তা পলিথিন রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ কৃত জাল ও পলিথিন স্থানীয় ধানহাট মাঠে পুড়িয়ে ফেলা হয়।

তবে অভিযানের পূর্বেই অবৈধ কারেন্ট জাল ও পলিথিনের মালিক পালিয়ে যাওয়ায় কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ভ্রাম্যমান আদালতের পক্ষথেকে গুদাম মালিকের বিরুদ্ধেও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে এবং লেফটেন্যান্ট আসিফ মোহাম্মদ অনিক কোস্ট গার্ডের নেতৃত্ব দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলা কোস্ট গার্ডের অভিযানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট আসিফ মোহাম্মদ অনিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া বন্দরের মহাজন পট্টি এলাকায় ছয়টি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com