শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ফতুল্লায় দুইগ্রুপের সংঘর্ষে আহত-২০

ফতুল্লায় দুইগ্রুপের সংঘর্ষে আহত-২০

 মো: মোক্তার হোসেন (সানি):-

সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জনের মতো আহত হয়েছে বলে জানা যায়।

সোমবার (৩০ জুলাই) দুপুরে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগ নেতা নাজিম উদ্দিন সমর্থক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের আলী হোসেন সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি আলী হোসেন, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন সমর্থক জাকির হোসেন, আব্দুর রশিদ, নূর ইসলাম, এরশাদ হোসেন, রাসেল, সাদ্দাম, সাইফুলের নাম জানা গেছে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শ্রমিক সংগঠনের সভাপতি আলী হোসেন দাবি করে বলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের তিন নাম্বার উপদেষ্টা হিসেবে সাইনবোর্ডের অফিসে বসতেন। এক পর্যায়ে সে দলবল নিয়ে লেগুনা, ইজিবাইক, দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পন্যবাহী যানবাহন থেকে দৈনিক ৪০ থেকে ৫০ হাজার টাকার চাঁদা ওঠান। অথচ সংগঠনের ফান্ডে কোনো টাকা জমা করেনি। এ নিয়ে একাধিকার তাগিদ দিলেও সে কোনো উত্তর দেয়নি।

তিনি আরও বলেন, একটি প্রভাবশালী মহলের প্রভাবে সংগঠনের নাম বিক্রি করে প্রতি মাসে কয়েক কোটি টাকার চাঁদাবাজি করে সে। সাইনবোর্ড এলাকা ফুটপাত ও সরকারি জমি দখল করে দোকান তৈরি করে দিয়ে প্রতি দোকান থেকে অগ্রিম বাবদ হাতিয়ে নিচ্ছে ২ থেকে আড়াই লাখ টাকা করে। এসব কিছু সে আমাদের শ্রমিক সংগঠনের নামে করলেও শ্রমিকদের কোনো সহযোগিতাই করেনি।

আলী হোসেন জানান, এসব বিষয় নিয়েই সোমবার দুপুরে সাংগঠনিক সভা আহ্বান করা হয়। এতে প্রায় কয়েকশ পরিবহন শ্রমিক সভায় উপস্থিত হয়। এসময় নাজিম উদ্দিনের নির্দেশে তাঁর লোকজন এসে আমার উপর হামলা চালায় এবং মারধর করে। তখন শ্রমিকরা এর প্রতিবাদে তাঁদের ধাওয়া করে। কিন্তু মারধর করেনি।

অপরদিকে ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন দাবি করেছেন, সন্ত্রাসী সুরুজ বেপারী, রাজ্জাক বেপারীর নির্দেশে পূর্ব পরিকল্পিত ভাবে আমার দলীয় লোকজনের উপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। আমার অনেক লোক আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি দাবি করেন, আমি কোন চাঁদাবাজির সাথে জড়িত নই। তাঁরা মিথ্যা বলেছে। আমার বাড়িতে এখন অনেক লোকজন এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না ।

এ প্রসঙ্গে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com