বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিলেটে পুলিশের গুলি, ককটেল বিস্ফোরণ, কেন্দ্র বন্ধ। কালের খবর

সিলেটে পুলিশের গুলি, ককটেল বিস্ফোরণ, কেন্দ্র বন্ধ। কালের খবর

সিলেট প্রতিনিধি, কালের খবর : সিলেটে ভোট চলাকালীন বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। অনিয়মের কারণে ভোট বন্ধ রয়েছে একটি কেন্দ্রে। জানা গেছে, নগরীর কাজী জালাল উদ্দিন কেন্দ্রে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ হয়েছে।

অনিয়মের অভিযোগে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কেন্দ্র রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট বন্ধ রাখা হয়েছে।

সিলেট নগরীর ঝর্নারপাড়স্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখলে চেষ্টা হয়েছে। কতিপয় যুবক ভোটকেন্দ্র দখল করতে এলে পুলিশ ফাঁকা গুলি (রাবার বুলেট) ছুড়ে।
সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সহকারি রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ওই কেন্দ্রে গন্ডগোল হয়েছে। পুলিশ রাবার বুলেট ছুড়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে বা কারা ঝামেলা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’অন্যদিকে সকাল ১১টার দিকে খাসদবির কেন্দ্র পরিদর্শনে যান বদর উদ্দিন আহমদ কামরান। কেন্দ্রের বাইরে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীতের বাকবিতন্ডা হয়। পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন কামরান। এরপর সেখানে ককটেল বিস্ফোরন করে আতঙ্ক সৃষ্টি করেন দুপক্ষের লোকজন।
অনিয়মের অভিযোগে সৈয়দ হাতিম আলী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। নৌকা মার্কার সমর্থকদের সঙ্গে টিফিন ক্যারিয়ার প্রতীকের কাউন্সিলর প্রতীকের সমর্থকদের সংঘর্ষের প্রেক্ষিতে ভোট বন্ধ রাখা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com