শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নরসিংদীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর। কালের খবর

নরসিংদীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর। কালের খবর

নরসিংদী থেকে রেজাউল করিম গাজী, কালের খবর  : নরসিংদী প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ারসহ তার পরিবারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে শিবপুর উপজেলার আমতলায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার মোর্শেদ শাহরিয়ার আরটিভি এবং মানবজমিনের স্টাফ রির্পোটার হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়ি থেকে পরিবারের সকল সদস্যদের নিয়ে নরসিংদী শহরের ভেলানগর নিজ বাসায় ফিরছিলেন সাংবাদিক মোর্শেদ শাহরিয়ার। শিবপুরের আমতলায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল যোগে তিনজন সন্ত্রাসী অস্ত্র হাতে নিয়ে গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সন্ত্রাসীরা হামলা চালায় এবং গাড়ির ড্রাইভার রমজান মিয়াকে মারধর করে। সন্ত্রাসীরা মোর্শেদ শাহরিয়ারকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। গাড়ির ভেতরের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

সাংবাদিক মোর্শেদ শাহরিয়ার বলেন, পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা বাসায় ফেরার পথে হঠাৎ আমার ও আমার পরিবারের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। আমাকে তারা অনেক চেষ্টা করছে গাড়ি থেকে নামাতে, আমি গাড়ি থেকে নামলে হয়তো প্রাণে মেরে ফেলতো সন্ত্রাসীরা। আমি পুলিশকে ঘটনাটি অবহিত করেছি।
এ ব্যাপারে শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। সন্ত্রাসীদের ধরার চেষ্টা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com