শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
নাইজেরিয়া ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানীর পর এখন ঢাকার অবস্থান’ : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । কালের খবর

নাইজেরিয়া ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানীর পর এখন ঢাকার অবস্থান’ : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । কালের খবর


কালের খবর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের বলেছেন, বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ঢাকা ধীরে ধীরে অবাসযোগ্য নগরীর দিকে ধাবিত হচ্ছে। নাইজেরিয়ার রাজধানী ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানীর পর এখন ঢাকার অবস্থান। এতে আমাদের লজ্জা হয়। কত সূচকে এগিয়ে যাচ্ছি, এখানে পেছনে! এগুলো নিয়ে কেউ কথা বলে না।

মঙ্গলবার (৫ জুন) জাতীয় যাদুঘরে ‘পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, বিএনপি নিজেরাই নিজেদের খাদ খুঁড়েছে। তারা এখন সে খাদের কিনারায়। আগামী নির্বাচনে তাদের নোংরামির জবাব দেবে জনগণ। তারা পরাজয়ের গভীর খাদে পতিত হবে।

মাদকবিরোধী অভিযান নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তদন্ত নিয়ে কাদের বলেন, তদন্ত করে, করুক। এটি তদন্তের জন্য শেখ হাসিনার সরকারই যথেষ্ট। আমরা এবার আটঘাট বেঁধে নেমেছি। কে রাঘববোয়াল, কে চুনোপুঁটি খোঁজা হচ্ছে।

তিনি বলেন, যারা মাদকবিরোধী অভিযান নিয়ে কথা বলে সেই বিএনপিতেও মাদকের গডফাদার আছে, এগুলো খোঁজা হচ্ছে। বিএনপির ঢাকা উত্তর কমিটিতে মাদকসেবী ও ব্যবসায়ী আছে বলে পত্রিকায় বক্তব্য ছাপা হয়েছে, এগুলোও খোঁজা হচ্ছে।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের আরও বলেন, একরামকে নিয়ে কথা হয়, একরাম কার লোক? একরামকে অন্যায়ভাবে মারা হয়েছে প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। তবে আপনাদের যারা আছে, তাদেরও খোঁজা হচ্ছে, ধরা হবে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুল হকের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com