বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
২০৭০ সালে শীর্ষ ধর্ম হবে ইসলাম : যা ভাবছেন বিশ্লেষকরা

২০৭০ সালে শীর্ষ ধর্ম হবে ইসলাম : যা ভাবছেন বিশ্লেষকরা

২০৭০ সালে শীর্ষ ধর্ম হবে ইসলাম  : যা ভাবছেন বিশ্লেষকরা

কালের খবর ডেস্ক : ২০৭০ সালে বিশ্বের সব থেকে ক্রমর্বধন ধর্ম হবে ইসলাম। শুধু তাই নয় খ্রিস্টান ধর্মাবম্বীদের ছাড়িয়ে বিশ্ব জনসংখ্যার ৩৫% ভাগের বেশি মানুষ হবে মুসলিম। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় উঠে এসে এমন তথ্য। ইউরোপ জুড়ে বাড়ছে মুসলিম বিদ্বেষ। সম্প্রতি জঙ্গিগোষ্ঠি আইএস-এর দৌড়াত্ব ও আদিবাসী ঢলকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলিমরা কোনঠাসা। এই পরিস্থিতিতে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় সাধারণ জরিপে উঠে এলো ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা। সেই ধারা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ শীর্ষ ধর্মের স্থানে অবস্থান করবে ধর্মটি।
পিউ রিসার্চ সেন্টারের দাবি ২০১০ সাল পর্যন্ত জনসংখ্যার দিক থেকে শীর্ষ ছিলো ইন্দোনেশিয়া। কিন্তু ২০৫০ সালে সেই জায়াগা দখলে নেবে ভারত। সেই সময় দেশটির মুসলিম জনসংখ্যা দাঁড়াবে ৩১ কোটি ১০ লাখ। একই সময় ব্রিটেন এবং ফ্রান্সে কমবে ১৫০% খ্রিস্টান। ইউরোপের মোট জনসংখ্যার ১০% হবে মুসলিম। ইউরোপে ২০৫০ সালে প্রতি ৫ জনের এক জন হবে মুসলিম। আর সাব-সাহারা আফ্রিকায় প্রতি ১০ জনে ৪ হবে মুসলিম।
ব্রিটেনসহ পুরো ইউরোপেই ইসলাম গ্রহণের প্রবণতা বাড়ছে। নতুন মুসলিমদের বেশিরভাগই হচ্ছে তরুণ। এদের বয়স ২৫-৩০ এর মধ্যে। তাই ভবিষ্যতে মুসলিমদের সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের একজন ধর্মান্তরিত মুসলিম রবার্ট ম্যাকগাও বলেন, আমেরিকায় ধর্মীয় নীতি বাক্য প্রচারে রবিবারকে গুরুত্ব দেওয় হয়। কিন্তু মুসলিমদের কাছে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজই গুরুত্বপূর্ণ। মসজিদের সবাই একই পরিবারের মত। আমাকে যে তথ্যটি মুসলিম হওয়ার ক্ষেত্রে বেশি উৎসাহিত করেছে সেটা হচ্ছে মুসলিমরা যিশুকেই সকল ক্ষমতার উৎসভাবে। কিন্তু ইসলাম ধর্মে তিনি স্রেফ একজন নবী।
গবেষণা বলছে ২০১০ সালে মুসলিম ও খ্রিস্টনাদের জনসংখ্যার যে অবস্থান সেটা ২০৫০ সালে চলে আসবে প্রায় সমপর্যায়ে। আর ২০৭০ সালে খ্রিস্টানদের টপকে যাবেন মুসলিমরা। পিউ রিচার্স সেন্টারের দাবি এই সময়ের মধ্যে চার কোটি মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে ঠিকই কিন্তু খ্রিস্টান ধর্ম থেকে ধর্মান্তরিত হবে সাড়ে ১০ কোটি। যুক্তরাষ্ট্রের এক বিশ্লেষক ডেডিড উড বলেন, পিউ রিচার্স সেন্টারের গবেষণায় বলা হয়েছে মুসলিমদের ধারাবাহিক বৃদ্ধি পুরোপুরি সংখ্যা তাত্ত্বিক। কারণ পারিবারিক বা ধর্মীয় ধারা মেনেই মুসলিমদের সংখ্যা বেশি হয়। আর একটি বিষয় হলো মুসলিমরা কখনোই ধর্ম ত্যাগ করেন না। গবেষণায় আরো বলা হয়েছে ২০৭০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যাও বাড়বে প্রায় ৩৫%।

….দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com