বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বঙ্গবন্ধুর সমাধীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

নাইমুল ইসলাম নাইম গোপালগঞ্জ,কালের খবর : বীর বাঙ্গালি বীর যোদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। সোমবার দুপুর ১টা ৫৫মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পন করেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদকে গার্ড অব অনার জানায়। শ্রদ্ধা নিবেদনের শেষে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন তিনি। তারপর সেখানে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এর পূর্বে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে হেলিকপ্টারে করে ১টা ৫১মিনিটে অবতরন করেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। এ সময় রাষ্টপতির সঙ্গে  ছিলেন তিন বাহিনীর প্রধান,শেখ হেলাল উদ্দীন এম পি,কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ,জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আওয়ামী লীগের স্হানীয় নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাস ভবনে যান। সেখানে ভোজ ও বিশ্রাম শেষে ২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। দ্বিতীয় বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর একই কর্মসূচী যোগে গত ২৬শে এপ্রিল রাষ্ট্রপতির গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসার কথা থাকলেও কারণ বসত স্হগিত হয়।

………..দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com