বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন : কাশেম সভাপতি, জীবন সম্পাদক

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন : কাশেম সভাপতি, জীবন সম্পাদক

হাওরাঞ্চল প্রতিনিধি, কালের খবর :

নেত্রকোনার কেন্দুয়া রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত আটটায় ক্লাব কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মো. লুৎফুর রহমান ভূঞার সভাপতিত্বে ও সদস্য কবি নেহাল হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের ডাকের সংবাদদাতা আবুল কাশেম আকন্দকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা জিয়াউর রহমান জীবনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এর আগে প্রথম অধিবেশনে ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক আসাদুল করিম মামুনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল কবীর ভূঞা পল্টু, সদস্য প্রভাষক আবু ইউসুফ খান উজ্জ্বল, সদস্য কবি নেহাল হাফিজ প্রমুখ।

প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পর দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

……..দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com