শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ঢাকা সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

ঢাকা সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

 

কালের খবর প্রতিবেদক  :

ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক আজাদ হোসেন সুমনের সভাপতিত্বে ও রাশিম মোল্লার সঞ্চালনায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ঢাকা জেলার স্থানীয় বাসিন্দাদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, কার্যনির্বাহী সদস্য হালিমা আক্তার লাবণ্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য এসএমএ কালামকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় আবদুল জলিল ভুঁইয়া বলেন, ঢাকা সাংবাদিক ফোরাম সকল সাংবাদিকের উন্নয়নে কাজ করবে। এই ইউনিটি আমাদের আরো আগেই প্রয়োজন ছিল। এরপর ঢাকা সাংবাদিক ফোরামকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানিয়ে সভার বিশেষ অতিথি দৈনিক মানবজমিনের ব্যবস্থাপনা সম্পাদক বাবর আশরাফুল হক ও একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ বলেন, শুধু সাংবাদিকদের কল্যাণেই নয় পুরো ঢাকা জেলাকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সবার আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ। এ সময় উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের পীযূষ কান্তি মল্লিক, আরাফাত আরা, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, বাসসের ঈহিতা জলিল, ভোরের কাগজের রাশেদ আলী, বণিক বার্তার মো. আয়নাল হোসেন, বিটিভির মাসুদ রানা, এশিয়ান টিভির মো. লিটন মাহমুদ, চ্যানেল ২৪ এর রেদওয়ান শুয়েব, মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু ও জহিরুল আলম পিলুসহ অন্য সাংবাদিক নেতারা। ইতিমধ্যে সংগঠন পরিচালনার জন্য বাংলাদেশের খবর পত্রিকার সিনিয়র সাংবাদিক আজাদ সুমনকে আহ্বায়ক এবং বণিক বার্তার সিনিয়র সাংবাদিক মো. আয়নাল হোসেন, বিটিভির মাসুদ রানা ও মানবজমিনের রাশিম মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

দৈনিক কালের খবর -/৯/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com