বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দেওয়ার বিদ্যা ভালো করেই জানে

আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দেওয়ার বিদ্যা ভালো করেই জানে

কালের খবর প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এর মাধ্যমের মনে হচ্ছে, দলটি আগামী নির্বাচন নিয়ে তাদের ‘মাস্টারপ্ল্যান চূড়ান্ত’ করে ফলেছে।

রবিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন রিজভী।

গত শুক্রবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কর্ম দিয়ে ভয়কে জয় করেছি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র। উন্নয়নের সুফল পাওয়ায় জনগণ আবারও আওয়ামী লীগকেই জয়ী করবে।’

বিএনপি নেতা বলেন, পিঠা ভাগের মতো সংসদীয় আসনের সিংহভাগ আওয়ামী লীগ নিজেদের কব্জায় রেখে বাকি স্বল্প সংখ্যক আসন অন্য দলকে ভাগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। এটাই নির্বাচনহীন একদলীয় শাসনের নমুনা। বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন এ দেশের জনগণ আর হতে দেবে না। যতই ষড়যন্ত্র করেন না কেন, যতই ভাগাভাগি করেন না কেন, ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন একতরফা নির্বাচন আর এ দেশে করতে দেওয়া হবে না।

বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের আসন ভাগাভাগির বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ হচ্ছে অধিকার আদায়ের ঝটিকাকেন্দ্র। নির্বাচন নিয়ে ছিনিমিনি খেললে কাঁটাতারের বেড়া নয়, চীনের প্রাচীরের ন্যায় প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি একতরফা ভাগাভাগির নির্বাচনকে কেবল প্রত্যাখ্যান নয়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের ধাক্কায় গুঁড়িয়ে দেবে।’

রিজভী আরো বলেন, আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দেওয়ার বিদ্যা ভালো করেই জানে। এরা হচ্ছেন আত্মসম্মানহীন প্রতারক। জনগণের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের রাজনৈতিক ইশতেহার। দলটির নেতাদের কথায় মনে হচ্ছে, তাদের মাস্টারপ্ল্যান চূড়ান্ত। কীভাবে আরেকটি ভোটারবিহীন নির্বাচন মঞ্চস্থ করা যায়, সেই চক্রান্তমূলক আয়োজনে তাঁরা ব্যস্ত রয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com