শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া

কালের খবর প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৭ মার্চ) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ঢাকার পুরনো কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান।

শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে নেতাদের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নেত্রী সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশ দিয়েছেন। সরকারে কোনো উস্কানিতে পা না দিতে বলেছেন।

সাংবাদিকদের আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে।

ব্যারিস্টার মওদুদ বলেন, ১২ মার্চের জনসভা নিয়ে খালেদা জিয়া নির্দেশনা দিয়েছেন। তিনি সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশ দিয়েছেন।

বুধবার বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের কারাগারে ঢোকেন মির্জা ফখরুলসহ বিএনপির আটজন জ্যেষ্ঠ নেতা। অন্য নেতারা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখেরও কিছু বেশি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দি। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

২৮ দিন ধরে কারাগারে বন্দি খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করেছেন দণ্ডের বিরুদ্ধে। পাশাপাশি তাকে জামিনে বের করে আনার চেষ্টা করছে বিএনপি নেতারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com