বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

 

 

 

কালের খবর ডেস্ক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। আজ সোমবার সম্পাদক পরিষদ এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্‌ফুজ আনামের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, জাফর ইকবাল অত্যন্ত জনপ্রিয় শিক্ষক, মেধাবী বিজ্ঞানী ও জনপ্রিয় লেখক। তাঁর বিজ্ঞানবিষয়ক লেখা শিশু-কিশোরদের মন্ত্রমুগ্ধ করে। সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন তিনি। তাঁর কলামগুলোও ব্যাপক জনপ্রিয়। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে নিরন্তর কাজ করে চলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পথে নেমেছেন। শিক্ষার প্রসারে অত্যন্ত নিবেদিতপ্রাণ মানুষ এবং দেশের উজ্জ্বল নক্ষত্র। এই মেধাবী মানুষটিকে বহুদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছে জঙ্গিগোষ্ঠী। কোনো রক্তচক্ষুকে তোয়াক্কা না করে তিনি তাঁর কাজগুলো করে গেছেন। এ রকম মানুষকে হত্যার চেষ্টা করার অর্থ জাতিকে মেধাশূন্য করা।

১৯৭১ সালে ঠিক এ কাজটিই করেছিল পাকিস্তানিরা।
বিবৃতিতে আরও বলা হয়, জাফর ইকবালের ওপর আক্রমণ শুধু তাঁর ওপরই আক্রমণ নয়, দেশের প্রতিটি মেধাবী মানুষের ওপর আক্রমণ। দেশের প্রতিটি সচেতন নাগরিকের ওপর আক্রমণ। এ ঘটনার তীব্র নিন্দা জানায় সম্পাদক পরিষদ। দেশের সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর গভীর তৎপরতা আশা করছি আমরা। যাতে দেশে যে জঙ্গিবাদের বিস্তার ঘটছে, কঠোরভাবে তারা তা নিয়ন্ত্রণ করেন। দেশের প্রতিটি মেধাবী মানুষ, প্রতিটি সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারে, সেই নিশ্চয়তাও আমরা আশা করি।

কালের খবর -/৫/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com