রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ছুটির দিনে সাকিব কন্যার সঙ্গে প্রধানমন্ত্রী

ছুটির দিনে সাকিব কন্যার সঙ্গে প্রধানমন্ত্রী

কালের খবর  : লাল, নীল, হলুদ বলের ভেতর আড়াই বছরের এক কন্যাশিশু। তার সঙ্গে খুনসুটিতে মেতে আছেন ঘরোয়া পোশাক পরা এক নারী। দুজনে কখনো টিভি দেখছেন। কখনো যাচ্ছেন অ্যাকুরিয়ামের মাছের কাছে। একজন আলাইনা হাসান অউব্রি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র মেয়ে। আরেকজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

ছুটির দিনে সাকিব কন্যার সঙ্গে ছবি এবং ভিডিওতে এভাবে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। গত সপ্তাহের ছুটির দিনেও নাতিনাতনিদের সঙ্গে সময় কাটান তিনি। বিকেল বেলার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

২০১৩ সালের ২৭ জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে মোরগ-পোলাও রান্নায় ব্যস্ত প্রধানমন্ত্রীর রান্নাঘরের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির তার নিজের ফেসবুকে মেয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। চোখের পলকে সেগুলোও ভাইরাল হতে শুরু করে।

ছবিতে দেখা যাচ্ছে প্লাস্টিকের তৈরি খেলনা জাতীয় একটি খাঁচায় নানা রংয়ের বল। তার ভেতর বসে আছে সাকিবের মেয়ে।

১১ সেকেন্ডের ভিডিওতে প্রধানমন্ত্রীর কণ্ঠ শোনা গেছে। বল হাতে নিয়ে তিনি বলেন, ‘ধূলা বোধহয়।’ তারপর একটি বল তুলে অউব্রির কাছে বলটির রং সম্পর্কে জানতে চান। সঙ্গে সঙ্গে সে উত্তর দেয়, ‘গ্রিন’। প্রধানমন্ত্রী বিস্ময়ের সঙ্গে বলেন, ‘ও মা!’

‘এটা?’ আরেকটি বল তুলে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

‘এটা?’ অউব্রিকে হারাতে প্রধানমন্ত্রী আরও একটি বলের রং জানতে চান। কিন্তু তিনি ‘হেরে’ যান। অউব্রি সেটিরও সঠিক উত্তর দেয়, ‘ইয়ালো।’

এবার প্রধানমন্ত্রী বলেন, ‘সব জানে সে!’

ভিডিও কে করেছেন, সে সম্পর্কে ফেসবুকে কিছু লেখেননি সাকিবের স্ত্রী। তবে গলা শুনে মনে হয়েছে, সাকিব আল হাসানই ভিডিও করেছেন।

প্রধানমন্ত্রীর আতিথেয়তায় যারপরনাই বিস্মিত শিশির। ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটায় আলাইনা! তিনি এমনই স্নেহপূর্ণ আর যত্নশীল মানুষ।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com