বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর

মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়ার জন্য ধানের শীষে ভোট চেয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একাধিক নির্বাচনী সভা সমাবেশ করেছেন ওয়াদুদ ভুইয়ার সহধর্মিণী ও খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোমতি, তাইন্দং, তবলছড়ি ও বড়নালে ওয়াদুদ ভূইয়া’র সমর্থনে
মাটিরাঙ্গা উপজেলা মহিলা দল আয়োজিত নির্বাচনী পথসভায় ভোট প্রার্থনা করেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা জাকিয়া জিনাত বীথি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করার আহবান জানিয়ে বলেছেন, ওয়াদুদ ভুইয়া নির্বাচিত হলে পাহাড়ে উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে। ওয়াদুদ ভুইয়া ১৭ বছর জেল-জুলুম নির্যাতনের পরেও নেতাকর্মী আর জনগনকে ছেড়ে যাননি।

পৃথক পৃথক এসব নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি ও সাংগঠনিক সসম্পাদক তাহমিনা সিরাজ সীমা প্রমুখ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি মাজেদা আক্তার, সিনিয়র সহসভাপতি অজিফা সিরাজ ও মহিলাদল নেত্রী নুরজাহান বেগম ছাড়াও স্থানীয় মহিলা দল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নির্বাচনী পথসভার ফাঁকে ফাঁকে ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। গনসংযোগকালে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলের চোখে-মুখে ছিল উচ্ছাস।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com