শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর

নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর

 

মোঃ শরীফ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, কালের খবর : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি২৬) বাদ জুমা আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান।

প্রধান অতিথি ডা: শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “নারীদের উপর নির্যাতন ও হেনস্থা সহ্য করা হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা যুবকদের হাতে দেশ তুলে দিতে চাই এবং এমন একটি নতুন ইতিহাস রচনা করতে চাই যেখানে বৈষম্য, হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি ও জুলুম থাকবে না।” তিনি আরও বলেন, ক্ষমতায় এলে কারও প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না।

জনসভায় অন্যান্য নেতৃবৃন্দও বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুম মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে। জেলার দুটি নদী বন্দরের উন্নয়ন, রেললাইন সম্প্রসারণ, আধুনিকায়নকৃত হাসপাতাল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি এডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ ১১দলীয় ঐক্য জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

জানানো হয়, জনসভা সফল করার জন্য লক্ষ্মীপুরে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মী, জেলা ও উপজেলার সাংবাদিক এবং জামায়াত সমর্থকরা উপস্থিত ছিলেন। জনস্রোত ও উৎসবমুখর পরিবেশে সভা পরিচালিত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com