শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর

মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর

মোঃ নিজাম উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত, রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গুমতি ইউনিয়নের মধ্যগড়গড়িয়া এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে জাতীয়তাবাদী প্রবীণ দলের ব্যানারে এবং গুমতি ইউনিয়ন বিএনপির আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.শাহেদুল হোসেন সুমন,বিপন ত্রিপুরা সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল,জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল ভূঁইয়া,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল সরকার,সাবেক উপজেলা বাইস চেয়ারম্যান মোঃদেলোয়ার হোসেন,উপজেলা মহিলা দলের নেত্রী মাজেদা বেগম এবং গোমতি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হাসেম মেম্বার,হানিফ মিয়া,মোঃ কাদির মিয়া,মোঃমুর্শেদ,বিএনপি নেতা আলী মিয়া মেম্বার।

সভায় যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুমতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু ফজল ভূঁইয়া।

সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com