শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অদম্য সাহসী ভূমিকা দেশের তরুন প্রজন্মসহ বিএনপির নেতা-কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া। তিনি বলেন, নানা প্রতিকূলতা, নির্যাতন ও দীর্ঘ কারাবাস সত্ত্বেও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
সোমবার (১২ জানুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন বেলছড়ি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা সন্তান কমান্ডের সদস্য মো. সালাহ উদ্দিন আহম্মেদ।
শোকসভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা,
যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন প্রমুখ প্রমুখ বক্তব্য রাখেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধই আমাদের স্বাধীনতার একমাত্র ভিত্তি মন্তব্য করে ওয়াদুদ ভুইয়া বলেন,
একটি গোষ্ঠী ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ২৪ জুলাইকে মুক্তিযুদ্ধ হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এর আগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শোকসভা ও দোয়া মাহফিলে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান সোহাগ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃববৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।