সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র গভীর শোক। কালের খবর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি’র গভীর শোক। কালের খবর

 

শোকবার্তা

বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি। গত ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি, প্রথিতযশা সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব এ এইচ এম ফারুক, সিনিয়র সহ সভাপতি জনাব মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন ভূইয়া সংগঠনের পক্ষে এক যৌথ বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করেন।

এক শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার এবং এদেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান। তার মৃত্যুতে জাতি এক মমতাময়ী অভিভাবক ও সাহসী নেতৃত্বকে হারালো। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা এবং পাহাড়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তার যে দরদ ও অবদান, তা পার্বত্যবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

শোকবার্তায় আরও উল্লেখ করেন, “পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর সকল সদস্য ও পার্বত্যবাসীর পক্ষ থেকে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com