শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর

বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাটিরাঙ্গার সসর্বস্তরের জনগন। দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনি প্রদান করে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের কুয়াশা ভেদ করে উপজেলা পরিষদের বিভাগীয় প্রধানদের সাথে নিয়ে ‘স্বাধীনতা সোপানে’ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

এরপরপরই বীর মুক্তিযোদ্ধাদের সাথে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাটারাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। তারপর পদস্থ অফিসারদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সহকারি পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) কাজী ওয়াজেদ ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন।

এরপরপরই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা প্রেস ক্লাব, মাটিরাঙ্গা সসরকারি মডেল উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, জেএসএস, সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র, যুব রেডক্রিসেন্ট ইউনিট ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

এছাড়াও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাধীনতা সোপান উন্মুক্ত করে দেয়া হয়।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। নারী-পুরুষ,তরুণ-তরুণীসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন মিলেছে একই মোহনায়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মাটিরাঙ্গার বিভিন্ন জায়গা থেকে মানুষ দলে দলে এখানে এসেছে। স্বাধীনতা সোপানে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় স্বাধীনতা সোপানের আশপাশ।

এদিকে মমহান বিজয় দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

একই দিনে সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেনন ইউএনও মাহমুদুর রহমান। এ উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ উদ্দিন প্যারেড কমান্ডার হিসেবে কুচকাওয়াজে নেতৃত্ব দেন।

জাতীয় পতাকা উত্তোলন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন। পরে তাঁরা কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের অভিবাদন গ্রহণ করেন।

এরপর মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। সে হিসাবে আজ বিজয়ের ৫৪ বছর পূর্তি। এদিনে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের,যাদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com