বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন। কালের খবর

রায়পুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মাজেদুল ইসলাম (সজিব), উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান (সবুজ), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা হিসাবরক্ষক জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক ফজলুর রহমান (ফজলু), ডা. নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com