সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
মোঃ শরীফ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, কালের খবর :
বৈধ অবৈধ বুঝিনা সকল ব্রিক ফিল্ড বন্ধ করে দিয়ে, শ্রমিকদের পেটে লাথি মারবেন না।
ইট ভাটায় কর্মরত শ্রমিক যারা এই কর্ম করে তাদের জীবিকা নির্ভর করে।
তাদের বউ বাচ্চা মা-বাবা নিয়ে কোন মতো বেঁচে আছে।
লক্ষ্মীপুরের দক্ষিণ অঞ্চলে সরকারি বেসরকারি এমন কোন কর্মসংস্থা নেই।
সাধারন মানুষ গুলো কর্ম করে জীবিকা নির্ভর করবে।
আপনারা যারা পরিবেশের দোহাই দিয়ে গরিবের পেটে লাথি মারার জন্য বসে আছেন, আপনারা তারা পরিবেশবান্ধব এমন কোন কর্মসংস্থান ব্যবস্থা করে দেন যাতে এই সাধারণ মানুষ গুলো কর্ম করে খেতে পারে। ইট ভাটার মালিক যারা তারা ব্রিক ফিল্ড না করলেও অন্য কোন ব্যবসা করে চলতে পারবে।
কিন্তু সাধারন এই মানুষগুলোর কথা কেউ চিন্তা করে না, একবার ও
যে দেশে নুন আনতে পান্তা পুরাই সেই দেশে পরিবেশের দোহাই দিয়ে গরিবের উপর আর কত অত্যাচার করবে।
আমি অস্বীকার করছি না যে ব্রিক ফিল্ড কোন ক্ষতি করে না।
ব্রিক ফিল্ডের আশেপাশে যারা আছে তারা যেমন ক্ষতির স্বীকার হচ্ছে।
ঠিক তেমনি ভাবে উপকৃত হচ্ছে প্রত্যেকটি ঘরে ঘরে একেক জন একেক ভাবে এই ব্রিক ফিল্ডের সাথে জড়িত।
প্রত্যেকটা লোকের আইয়ের উৎস এই ব্রিক ফিল্ড।
যাদের টাকা আছে তারা ঠিকই জমজমাট ব্যবসা করে যাচ্ছে।
যত অভিযান নিষেধাজ্ঞা সব টাকা নাইলা কোম্পানিদের উপর।
তাই আমি একজন সাধারন মানুষ হিসেবে বলি।
শ্রমিক এবং মালিকদের তাদের কর্ম এবং ব্যবসা করে খাওয়ার সুযোগ দেওয়া হোক।
বলতে খারাপ শোনা গেলেও বলতে হচ্ছে
লক্ষ্মীপুর দক্ষিণ চর অঞ্চলের মানুষ চোর ডাকাত সন্ত্রাসীদের আতঙ্কে জীবন পার করতে হতো।
মানুষ কর্ম হারা হয়ে গেলে।
আবারো মানুষ চোর ডাকাত সন্ত্রাসীদের আতঙ্কে থাকতে হবে হবে সাধারণ জনগ।