বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
লক্ষ্মীপুরে অস্ত্র তৈরির ওয়ার্কশপে অভিযান পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার। কালের খবর

লক্ষ্মীপুরে অস্ত্র তৈরির ওয়ার্কশপে অভিযান পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার। কালের খবর

মোঃ শরীফ হোসেন, জেলা প্রতিনিধ, কালের খবর :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে কাউকে গ্রেপ্তার করা না গেলেও উদ্ধার করা হয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে।

জেলা ডিবির ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, ওয়ার্কশপটি দীর্ঘদিন নজরদারিতে ছিল। “সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। নুর উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে,” তিনি জানান।

তিনি আরও বলেন, অস্ত্র তৈরির এই অবৈধ কারখানাটি কীভাবে পরিচালিত হতো এবং কারা এতে জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com