বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরায় আশ্রয়ণের বেশিরভাগ ঘরে তালা, নতুন বরাদ্দের দাবি গৃহহীনদের। কালের খবর

রায়পুরায় আশ্রয়ণের বেশিরভাগ ঘরে তালা, নতুন বরাদ্দের দাবি গৃহহীনদের। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিগত সরকারের আমলে দেওয়া উপহারের বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। সেখানে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা। অথচ ওই গ্রামে গুচ্ছগ্রামের বসতঘরে তালা ঝুলিয়ে তা ব্যবহার থেকে বঞ্চিত রাখা হচ্ছে প্রকৃত অসহায়দের। বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রায়পুরা উপজেলার ওই গুচ্ছগ্রামের বসতঘরগুলোতে কেউ বসবাস করে না। শুধুমাত্র নাম দিয়ে ওই বসতঘরগুলো দখল করে রাখা হয়েছে, অথচ ঘরগুলোর দরজায় তালা ঝুলানো রয়েছে।

স্থানীয় বাবুল, মাসুদ সহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দার দাবি, “আমাদের গ্রামে অনেক গৃহহীন অসহায় গরিব মানুষ রয়েছেন, যাদের ভিটে-বাড়ি নেই। যদি তাদেরকে গুচ্ছগ্রামের এসব বসতঘর দেয়া হয়, তাহলে তাদের মাথা গুজার ঠাঁই হবে।”

তাছাড়া আরও জানান, এইসব গুচ্ছগ্রামের অনেক বাসিন্দা স্বাবলম্বী হলেও তাদের নামে অনেক বসতঘর বরাদ্দ রয়েছে যা তারা ব্যবহার করেন না। এ অবস্থায় উপজেলা প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে শতভাগ স্থানীয় গৃহহীন অসহায় গরিব মানুষকে এসব বসতঘরে বসবাসের সুযোগ দেয়, তা তাদের দাবি।

উদাহরণস্বরূপ স্থানীয় কয়েকজন ভিটেহীন দরিদ্রের কথা তুলে ধরা হয় এই প্রতিবেদনে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরে আনলে তিনি আশ্বাস দেন যে, স্থানীয় গৃহহীন অসহায় গরিব বাসিন্দাদের মাথা গুজার ঠাঁই দেওয়ার ব্যবস্থা করা হবে।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান (রুবেল) জানান, “গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই গুচ্ছগ্রামে বসতঘরগুলোতে যারা বসবাস করছেন না বা করছেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব এবং স্থানীয় গৃহহীন মানিক মিয়া, রহিম মিয়া ও অন্যান্য গৃহহীন অসহায় গরিব মানুষের মাথা গুজার ঠাঁই নিশ্চিত করা হবে।”

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com