বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মে. টন খাদ্যশষ্য : এক লাখ টাকা জরিমানা। কালের খবর

মাটিরাঙ্গায় ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মে. টন খাদ্যশষ্য : এক লাখ টাকা জরিমানা। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতিতে এক ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মে. টন সরকারি খাদ্যশষ্য (চাল ও গম)। সোমবার (২৩ জুন) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গার গোমতি বাজারে অভিযান চালিয়ে এসব চাল ও গম জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহাম্মদ ও গুমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোমতি বাজারে মো. মমতাজ উদ্দিনের ভাড়া গুদামে সরকারি খাদ্যশষ্য মজুদ আছে বলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে সেখানে অভিযান চালান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। অভিযানকালে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনের মালিকানাধীন গুদাম থেকে ১৮ মে.টন চাল ও গম জব্দ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, খবর পেয়ে আমরা গুমতি বাজারে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনের মালিকানাধীন গুদামে অভিযান চালাই। এ সময় তার গুদামে মজুদ করা ১৮ মে. টন চাল ও গম জব্দ করা হয়। এসময় সরকারী চাল ও গম অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে এ ঘটনায় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহাম্মদকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান জব্দকৃত গম ও চাল পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com