বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরাতে ‘আমরা বিএনপি পরিবার’ এর বৃক্ষরোপণ কর্মসূচি। কালের খবর

রায়পুরাতে ‘আমরা বিএনপি পরিবার’ এর বৃক্ষরোপণ কর্মসূচি। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নেত্রী ডা. জুবাইদা রহমানের জন্মদিনে তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতেও এই আয়োজন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ ছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি মোঃফরিদ উদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া সম্পাদক আব্দুল বাতেন, শিশু বিষয়ক সম্পাদক নয়ন মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরুজ আল মুজাহিদ, তাঁতীদলের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, মরজাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম শুক্কুর, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ প্রধান, সাধারণ সম্পাদক কবির হোসেনসহ উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com