বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীমান্তে পুশইন বন্ধে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে কাজ করছে বিজিবি। লে. কর্নেল মো.খালিদ ইবনে হোসেন। কালের খবর

সীমান্তে পুশইন বন্ধে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে কাজ করছে বিজিবি। লে. কর্নেল মো.খালিদ ইবনে হোসেন। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির কথা জানিয়ে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গার যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক (২৩ বিজিবি) লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেছেন, সীমান্তে পুশইন বন্ধে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিশ্চিত করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে
সীমান্ত দিয়ে পুশইন, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, গবাদিপশু ও চামড়া পাচার প্রতিরোধ বিষয়ে খাগড়াছড়ির যামিনীপাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় যামিনীপাড়া ব্যাটালিয়নের উপঅধিনায়ক (২৩ বিজিবি) মেজর মাসুম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুপ্রবেশের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট বিওপিগুলোকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে বিজিবি নিয়মিতভাবে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে আসছে।

ঈদ উল আজহাকে সামনে রেখে গরু চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থানের কথা জানিয়ে লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, দেশের কুরবানির পশুর চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণ দেশীয় পশু মজুদ রয়েছে এবং স্থানীয় খামারীদের ক্ষতি যেন না হয় এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ গরু প্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কাঁচা চামড়া পাচার রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করে লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, ঈদের দিন এবং পরবর্তী কয়েকদিন সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকছে। যাতে অবৈধভাবে কোনো কাঁচা চামড়া বা কুরবানির চামড়া সীমান্ত পেরিয়ে পাচার না হতে পারে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com