বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বন্দরের নিউমুরিং টার্মিনাল বেসরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। কালের খবর

বন্দরের নিউমুরিং টার্মিনাল বেসরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। কালের খবর

 

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, কালের খবর :

চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বন্দর হাইস্কুল মাঠে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখার শ্রমিক। সকালে বন্দর হাইস্কুল মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বন্দর ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ডক বন্দর অঞ্চল শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ বক্তব্য দিয়েছেন।

বজ্রকন্ঠে বক্তারা বলেন, নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই টার্মিনাল ভালোভাবেই চলছে। ভুল তথ্যের ওপর ভিত্তি করে টার্মিনালটি বিদেশিদের হাতে না দেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

চট্টগ্রাম বন্দরের বৃহৎ এই টার্মিনাল আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার এটিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছেন।

এসময় আন্দোলনকারীদের ভাষ্য, টার্মিনালে আধুনিক সব যন্ত্রপাতি আছে এবং ভালোভাবেই চলতেছে। এই টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিপক্ষে রয়েছেন তাঁরা। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে প্রতিযোগিতার মাধ্যমে বন্দরের সেবার মান ও দক্ষতা বাড়বে এবং বড় অঙ্কের আর্থিক লাভ হবে বলে আশা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com