বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর

মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর : পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচির আওতায় স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারন এবং মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।

বুধবার (২১ মে) দুপুর ২ ঘটিকার দিকে পলাশপুর জোন সদরে এই কর্মসূচির সভাপতিত্ব করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে একটি মসজিদ, একটি মন্দির ছাড়াও ১০ জন স্থানীয় দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে সাড়ে ১৩ বান্ডিল ঢেউটিন, দুইটি পরিবারকে ২টি সেলাই মেশিন, একজন দরিদ্র শিক্ষার্থীকে পাঠ্যবই ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান, ইলেকট্রিক সরঞ্জামাদি ও নলকূপ (পাইপসহ) প্রদান করা হয়। একই সাথে চার জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য এবং এক জন ছাত্রকে শিক্ষার জন্য নগদ আর্থিক অনুদান ও তিন জনকে মাসিক খাদ্য সামগ্রী প্রদানসহ সর্বমোট ১,৬৮,২০০/- টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহ‘র নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি এ জনপদের অন্তর্ভুক্ত মানবেতর জনগোষ্ঠীর চাহিদা পরিপূরণের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com