শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নবীনগর উপজেলা ও পৌর যুবদলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কালের খবর

নবীনগর উপজেলা ও পৌর যুবদলের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কালের খবর

 

মোহাম্মদ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ১৯মে সোমবার  নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অদ্য বিকাল ৩.৩০ঘটিকার সময় নবীনগর উপজেলা যুবদল আহবায়ক মোহাম্মদ এমদাদুল বারীর সভাপতিত্বে নবীনগর পৌর যুবদলের আহ্বায়ক আলী আজম এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ হানিফ, নবীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল,আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাওসার, পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক। এছাড়াও সভায় নবীনগর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রাজনীতি নিয়ে কোন ছিনিমিনি খেলতে যুবদল দিবে না, ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কে সফল করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঢাকায় চলি। জেলার নেতৃবৃন্দের আগমনে প্রস্তুতি সভাটি এক সময় জনসভায় রূপ নেয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com