বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ছাত্রদল নেতা সাম্য হত্যাকান্ডের প্রতিবাদে মাটিরাঙ্গা কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। কালের খবর

ছাত্রদল নেতা সাম্য হত্যাকান্ডের প্রতিবাদে মাটিরাঙ্গা কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহসী নেতা শারিয়ার আলম সাম্য-কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচী পালন করেছে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের।
সাম্য হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়।

রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদল।

মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা আরিফ কাজী’র সভাপতিত্বে এবং জালাল উদ্দিন লিয়ন’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিউর রহমান মঞ্জু, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহমান রানা, মাটিরাঙ্গা পৌর ছাত্রদল নেতা মো. শাহিন আলম, মো. দিদার হোসেন, মো. আসাদুল ইসলাম ও নাজিম প্রমুখ
বক্তব্য রাখেন।

বক্তারা এ হত্যাকান্ডকে পরিকল্পিত দাবী করে সাম্য হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবী জানান। তারা বলেন, আমরা আর কোন লাশ দেখতে চাইনা। এ সময় এ হত্যাকান্ডের তদন্তে গাফেলতিরও অভিযোগ করেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com