বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনে কাজী নাজমুল হোসেন তাপস’কে মনোনয়ন দেয়ার দাবিতে বিএনপি নেতাকর্মীদের গণমিছিল। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনে কাজী নাজমুল হোসেন তাপস’কে মনোনয়ন দেয়ার দাবিতে বিএনপি নেতাকর্মীদের গণমিছিল। কালের খবর

 

মোহাম্মদ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর :  নবীনগর পৌর বাস স্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী নাজমুল হাসান তাপসের নেতৃত্বে ১৭মে শনিবার বিকেলে এক বিশাল গণমিছিল নবীনগর সমবায় সুপার মার্কেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস। ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সভাপতির সমাপনী বক্তব্যে বলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে কাজী নাজমুল হোসেন তাপস কে ধানের শীষে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন, বিশাল আনন্দ মিছিল ও সমাবেশে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবু সাঈদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য হযরত আলী, ফোরকান উদ্দিন, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, মফিজুল ইসলাম মুকুল, যুবদলের আহবায়ক এমদাদুল বারী প্রমূখ। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়,তাতে নবীনগরের ২৭ জন নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির বিভিন্ন পদে স্হান পাওয়ায় সমাবেশ থেকে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com