বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরায় টাকা ও খাবারের প্রলোভনে ভারসাম্যহীন নারীকে ধর্ষণ। কালের খবর

রায়পুরায় টাকা ও খাবারের প্রলোভনে ভারসাম্যহীন নারীকে ধর্ষণ। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুরে ভারসাম্যহীন এক নারীকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে ধর্ষণ করেছে হাসিমপুর বাজারের মাংস ব্যবসায়ী কসাই খালেক।

প্রত্যক্ষ দর্শীরা জানান, সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত অনুমান ১২টা থেকে ১টার দিকে অনৈতিক এই ঘটনাটি ঘটেছে।

কসাই খালেক উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহের খোলা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান এর আগেও খালেক মিয়া বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন জেল খেটে আসছেন।

প্রত্যক্ষদর্শী শাহ আলম সরকার ও বাজার পাহারাদার শান্তি ফকিরসহ আরো একাধিক ব্যাক্তি জানান, গত রাতে হঠাৎ কসাই খালেক মিয়ার দোকান ঘর থেকে মেয়েলী কন্ঠ ও অস্বাভাবিক শব্দে মানুষ জড়ো হতে থাকে, পরে খবর পেয়ে আমরাও সেখানে যায়। গিয়ে দেখি কসাই খালেক মিয়ার অনৈতিক কর্ম কান্ড তার দোকানের সাটারের নিচ দিয়ে অনেকেই ভিডিও ধারণ করতেছে।

পরে আমরা খালেক মিয়াকে ডাকলে আরো ১০ থেকে ১৫ মিনিট পর খালেক মিয়া দোকানের সাটার খুললে মানসিক ভারসাম্যহীন এক নারী ও কসাই খালেক মিয়াকে আটক করে হাসিমপুর বাজারের গণ্যমান্য ব্যক্তিগণ। পরবর্তীতে বিষয়টি থানাকেও অবহিত করা হয়।

এবিষয়ে কসাই খালেক মিয়ার বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে কোনরকম বক্তব্য নেয়া সম্ভব হয়নি, তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া গেছে। কসাই খালেক মিয়ার পরিবারের লোকজন জানান রাতের ঘটনার পর আর বাড়িতে আসেনি।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com