মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে নুরুল ইসলাম-করিম-গিয়াস। কালের খবর

মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে নুরুল ইসলাম-করিম-গিয়াস। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাটিরাঙ্গা উপজেলা শাখার চতুর্বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরের দিকে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. এরশাদ আলীর সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক মো. নুরুল আবছার।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মো. নুরুল ইসলাম সভাপতি পদে ও মো. আব্দুল করিম সাদারন সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। অন্যদিকে মো. গিয়াস উদ্দিন প্রতিদ্বন্ধি দুই প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মো. গিয়াস উদ্দিনের প্রাপ্ত ভোট ১৪৫। অন্যদিকে একই পদে মো. জাকির হোসেন ৩৭ ভোট ও মো. ফারুক হোসেন ১০ ভোট পেয়ে পরাজিত হন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com