বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চট্টগ্রাম সমিতি(CSN) নারায়ণগঞ্জের এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

চট্টগ্রাম সমিতি(CSN) নারায়ণগঞ্জের এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর

 

মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি, কালের খবর :
প্রতিবছরের ন্যায় এ বছর ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম সমিতি নারায়ণগঞ্জের(CSN) উদ্যোগে সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২০ মার্চ)১৯ রমজান ভুলতা গাউছিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েল মুন রেস্টুরেন্টে ইফতার পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ।
ইফতারপুর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মোঃ আহমদুর রহমান ।
এসময় ‌বিশেষ অতিথি যাহারা ছিলেন মোঃ আব্দুল মোনাফ মুন্না,
মোঃ জসিম উদ্দিন,কেএম মাসুম রানা, ইঞ্জিনিয়ার মোঃ মইনুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ এহসান, মোঃ লতিফ, সাকিব উল্লাহ, উজ্জল ত্রিপুরা,মহিলা বিষয়ক সম্পাদিকা হাসনাত পিয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।
বৃহত্তর চট্টগ্রামের লোকদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে বক্তারা বলেন, সমিতি একটি পরিবারে পরিনত করার মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। জাতি, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে চট্টগ্রামের বাসিন্দাদের বিপদ-আপদে নি:স্বার্থভাবে পাশে দাঁড়াতে হবে। এসময় বক্তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইফতার মাহফিলে সমিতির প্রয়াত আত্মীয়-স্বজনদের আত্মার মাগফেরাত, অসুস্থ বন্ধুদের সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক নেজাম উদ্দিন।
দোয়া ও ইফতার মাহফিলকে ঘিরে বিকাল সাড়ের ৪টা থেকেই সমিতির লোকজন জড়ো হতে থাকে হোটেল রয়েল মুনে। দীর্ঘদিন পরে আবারো ফেলে আসা অতীতকে আলিঙ্গন করেন চট্টগ্রামের বন্ধুরা। নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া চট্টগ্রাম সমিতির লোকজনের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিল ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com