বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন, মান্দারী পূর্ব বাজারে খাল দখলের কাজে স্থগিতাদেশ। কালের খবর

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন, মান্দারী পূর্ব বাজারে খাল দখলের কাজে স্থগিতাদেশ। কালের খবর

 

লক্ষ্মীপুর থেকে মোঃ শরীফ হোসেন, কালের খবর : 
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায়  সরকারি খাল সংলগ্ন জায়গা দখল করে স্থাপনা তৈরির অভিযোগে ১৯ মার্চ ২০২৫ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।

অভিযান চলাকালে তিনি সংশ্লিষ্ট স্থানে নির্মাণকাজ পরিদর্শন করেন এবং জায়গাটির মালিকানা নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি, দাবীকৃত মালিকীয় ভূমির বৈধ কাগজপত্রসহ সংশ্লিষ্টদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা জানান, “জনস্বার্থে সরকারি খাল ও জায়গা দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখার জন্য প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও খালের স্বাভাবিক প্রবাহ বজায় থাকে।

এ বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com