বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাঁট বসিয়ে জনগনের প্রশংসায় ইউএনও। কালের খবর

ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাঁট বসিয়ে জনগনের প্রশংসায় ইউএনও। কালের খবর

 

হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য সূলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কৃষিজাত পণ্যের সাথে মিলছে গরু, ছাগলের মাংস বিক্রির কার্যক্রম।

দেশের সবখানে মুল্যবৃদ্ধির খবরের মধ্যেই রমজানে ঈশ্বরগঞ্জে ক্রেতারা ৬৫০ টাকা কেজি দরে কিনতে পারবে গরুর মাংস। সবার ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় এনে ঈশ্বরগঞ্জ উপজেলায় এমন সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে। 

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিদিনের মতো আজও সুলভ মূল্যের অস্থায়ী দোকান বসিয়েছে বিভিন্ন  রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। সেই সাথে ছিলো সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি। 

উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. হারুন-অর-রশিদ হারুনের পক্ষ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।

এর আগে ভোর থেকে শুরু হওয়া ৩টি বিশাল আকারের গরু জবাইসহ আনুষাঙ্গিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. হারুন-অর-রশিদ হারুন।

উপজেলা চত্বরে বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান সবুজ বলেন, ‘ইউএনও স্যারের এমন উদ্যোগে বাজার মূল্য নিয়ন্ত্রণে এসেছে। সুন্দর এই আয়োজনের জন্য ইউএনও স্যারকে অসংখ্য ধন্যবাদ’। 

সুলম মূল্যের হাঁটে  দোকান বসানো স্নাতক ফোরাম সংগঠনের সদস্য সচিব মো. জাহাঙ্গীর বলেন, ‘রমজানের শুরুতে বাজারে সবজি থেকে শুরু করে কোনো কিছুই নিয়ন্ত্রণে ছিলো না। অতিরিক্ত দামে সবজি বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। এতে নিম্নমধ্যবিত্তদের হিমশিম খেতে হচ্ছিলো। তাই সাধরাণ মানুষের কথা বিবেচনা করে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন ন্যায্য মূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছিলাম। বর্তমানে প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যের এই হাঁটের ফলে বাজারের সব ধরনের সিন্ডিকেট ভাঙতে শুরু করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন,‘বাজার সিন্ডিকেটের কারণে পুরো দেশজুড়েই নিত্য পণ্যের দাম বাড়ে। ঈশ্বরগঞ্জের পরিস্থিতিও এর বাইরে নয়। রমজানের আগেই শোনা যাচ্ছিলো নিত্য পণ্যের দাম বাড়বে। তাই উপজেলা চত্বরে সুলভ মূল্যের হাঁটের ব্যবস্থা করা হয়েছে। নির্দেশনা অনু্যায়ীই এই সুলভ মূল্যের হাঁট প্রস্তুত করা হয়েছে। রমজানে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে সেজন্য প্রান্তিক পর্যায় থেকেও পণ্য ক্রয় করে এখানে বিক্রি করা হচ্ছে। এতে করে বাজার সিন্ডিকেট ভাঙা সহজ হয়েছে’।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com